ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতার চেষ্টা করবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২২, ২০:১১আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২০:১১

ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদে জ্বালানি সহযোগিতার সম্পর্ক তৈরির চেষ্টা করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরে বিষয়টি আলোচিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সোমবার (২৯ আগস্ট) সাংবাদিকদের তিনি বলেন, ‘জ্বালানি ক্ষেত্রে ভারত কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। সুতরাং তাদের যদি কোনও উদ্বৃত্ত থাকে এবং আমরা যদি দীর্ঘমেয়াদে কিছু করতে পারি, তা নিয়ে আমাদের নিশ্চয়ই চেষ্টা থাকবে।’

‘তবে এটি নির্ভর করবে তাদের (ভারতের) কতটুকু উদ্বৃত্ত আছে সেটার ওপর’। এমনটা জানিয়ে তিনি বলেন, ‘তাদের নিজস্ব চাহিদা ও যোগান পরিস্থিতি রয়েছে। সেটি কতটুকু ভালো, তাও দেখতে হবে। কিন্তু আমরা যেহেতু একটু সমস্যায় রয়েছি, আশা করছি এ ব্যাপারেও তাদের সহযোগিতা পাওয়া যেতে পারে।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘জ্বালানির ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ রয়েছে। আমরা সবগুলোই চালু রাখতে চাই। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে যদি উদ্বৃত্ত থাকে তবে, সেখান থেকেও আমরা আনার ব্যবস্থা করতে পারি। এজন্য গ্রিড বা কানেক্টিভিটির প্রয়োজন হবে। এগুলো হঠাৎ করে হবে না। আগে যদি একটি রাজনৈতিক বোঝাপড়া থাকে, তাহলে এটি করা সম্ভব হবে। এ ধরনের সফর রাজনৈতিক বোঝাপড়া বাড়াতে সবসময় ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি।’

উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি যাবেন। এর আগে গত বছর ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকা সফর করেছেন।

/এসএসজেড/এফএ/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যেখানে থমকে গেছে ভারতের রেললাইন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক