সংকটের দ্রুত উত্তরণ ঘটাতে পারবে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৫:২১

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘বর্তমানে দেশের অনেক পরিবর্তন হয়েছে। তার একটি হচ্ছে বিভিন্ন স্থাপনা তৈরির মাধ্যমে দেশের অনেক ট্রান্সফরমেশন হয়েছে। আরেকটি ট্রান্সফরমেশন হচ্ছে নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর হয়ে। সমসাময়িক পুরো বিশ্বে যে সংকট দেখা দিয়েছে, সরকার সে সংকটের খুব দ্রুতই উত্তরণ ঘটাতে পারবে।’

শুক্রবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সভা ও নির্বাচন (২০২২) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করে দেশের উন্নয়নকে পিছিয়ে ফেলা হয়েছে। দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করেছিল সে সময় দেশকে পিছিয়ে রাখার জন্য।’ তিনি আরও বলেন, ‘আমরা যে যেই আদর্শের থাকি না কেন, আমাদের বঙ্গবন্ধুর এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে বুকে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুন্দর এবং সমৃদ্ধশালী সোনার বাংলা উপহার দিতে চাই তাহলে তাদের জন্য হলেও আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন খুলনা বিভাগের নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি রাহুল রাহা।

/জেডএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম