বাংলাদেশ-ভারতের রক্তের বন্ধন আরও দৃঢ় হয়েছে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৫

বাংলাদেশ-ভারতের মৈত্রী প্রকৃতপক্ষে রক্তের বন্ধনে আবদ্ধ উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এ বন্ধন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আরও দৃঢ় হয়েছে।’

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী তার সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘তিনি (দোরাইস্বামী) যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তার অবস্থানকালীন ভারত-বাংলাদেশের মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।’

গত সপ্তাহে প্রধানমন্ত্রী অত্যন্ত সফল একটি ভারত সফর করে এসেছেন; এটি দোরাইস্বামীর মেয়াদে সবচেয়ে উল্লেখযোগ্য দিক বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর এ সফর সফল করার ক্ষেত্রে তার অনেক বড় ভূমিকা ছিল বলেও জানান হাছান মাহমুদ।

তিনি আরও বলেন, ‘এ সফরে অনেকগুলো অর্জন আছে, যেমন- কুশিয়ার নদীর পানি আমাদের পক্ষে প্রত্যাহার অর্থাৎ আমরা নিতে পারবো। ভারতের স্থলভাগের ওপর দিয়ে, ভারতের যেকোনও বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনও দেশে রফতানি করা যাবে। যেটির জন্য আমরা বহু বছর ধরে চেষ্টা করছিলাম। আমরা আলাপ-আলোচনার মধ্যে ছিলাম, এ সফরের মধ্য দিয়ে সেটির সুরাহা হয়েছে।‘

এটি একটি বড় অর্জন ও বড় চুক্তি উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘এর মাধ্যমে মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।’ 

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী (বায়োপিক) অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ প্রসঙ্গেও কথা বলেন তথ্যমন্ত্রী।  ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

চলতি বছরের মধ্যে চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে আশা প্রকাশ করে হাছান মাহমুদ বলেন, ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ বায়োপিক রেডি। প্রধানমন্ত্রী দেখার পর, তিনি চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর আশা করছি, এ বছরের মধ্যে সেটি রিলিজ করা সম্ভব হবে।’ 

এসময় বিদায়ী হাইকমিশনারও সাংবাদিকদের বলেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিক প্রস্তুত। আশা করছি, শিগগিরই এটি মুক্তি পাবে।’

/এসআই/ইউএস/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম