রাশিয়ার বিরুদ্ধে বাংলাদেশের সমর্থন চায় ইইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২২, ২৩:৫১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ২৩:৫১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোর বিরুদ্ধে বাংলাদেশের সমর্থন আশা করছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। রাশিয়া থেকে তেল আমদানি, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন নির্বাচন এবং সর্বোপরি রাশিয়া বিরোধিতায় সমর্থন চেয়েছেন ইইউ রাষ্ট্রদূতরা। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে রাশিয়া থেকে খাদ্য ও সার আমদানির বিষয়ে জানতে চাওয়া হয় বলে জানিয়েছে একাধিক সূত্র।

এ বিষয়ে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, আমরা নিয়মিত বৈঠক করি পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য। রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি বাংলাদেশসহ পুরো বিশ্বে প্রভাব ফেলছে। দুপক্ষ কী ভাবছে সেটি একে অপরকে জানানোর প্রয়োজন আছে।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ইউরোপে চলমান সংকট নিয়ে রাষ্ট্রদূতরা তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। অন্যদিকে বাংলাদেশ কিভাবে বিষয়টি বিবেচনা করছে সেটি তাদের জানিয়েছে।

আলোচনার বিষয় সম্পর্কে তিনি বলেন, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন কাউন্সিল (আইকাও) নির্বাচন করছে রাশিয়া।  ওই নির্বাচন হবে অক্টোবরে। এ বিষয়ে ইইউ এর আপত্তির প্রসঙ্গটি তোলা হয়।

প্রসঙ্গত, আইকাও নির্বাচনে ইউরোপ থেকে রাশিয়া প্রতিদ্বন্দ্বিতা করছে। আবার বাংলাদেশও এশিয়া থেকে কাউন্সিল সদস্য হওয়ার জন্য নির্বাচন করছে।

খাদ্য ও সার আমদানির বিষয়ে পররাষ্ট্র সচিব জানতে চাইলে রাষ্ট্রদূতরা জানান, এটির ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। আমদানিতে নিষেধাজ্ঞা না থাকলেও অর্থ পরিশোধের ক্ষেত্রে জটিলতা রয়েছে বলে তিনি জানান।

বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে চলমান পরিস্থিতির বিষয়েও রাষ্ট্রদূতদের অবহিত করেন পররাষ্ট্র সচিব।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম