রোহিঙ্গাদের সম্মানজনকভাবে ফিরিয়ে দিতে আলোচনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৪

রোহিঙ্গাদের সম্মানজনকভাবে ফিরিয়ে দিতে শান্তিপূর্ণ আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজারের লং বিচ হোটেলের বলরুমে 'নবজাগরণ: অপরাধকে না বলুন' শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। নাফ নদী রক্তে রঞ্জিত হয়েছে। তখন প্রধানমন্ত্রী বললেন, আমরা ১৯৭১ সালে ভারতে আশ্রয় নিয়েছিলাম। রোহিঙ্গাদের জীবন বাঁচাতে দাও। তিনি বিজিবিকে বললেন, তোমরা সরে দাঁড়াও, রোহিঙ্গারা ঢুকলো। তারা এখনও আছে, অনেক সমস্যা হচ্ছে। আমরা সম্মানজনকভাবে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তাদের ফেরত দিতে চেষ্টা করছি।

আসাদুজ্জামান খান বলেন, আমেরিকা স্বাধীনতার পর বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। কিন্তু তাদের দেশের প্রেসিডেন্ট বারাক ওবামা তার দেশের কর্মকর্তাদের বলেছিলেন, তোমরা বাংলাদেশকে ফলো করো। বাংলাদেশ আজ কোথায়।

তিনি বলেন, আমরা জঙ্গিদের ধরেছি, পুনর্বাসন করেছি। কক্সবাজারে সবাই একবার আসতে চায়, পর্যটকরা যদি এখানে পরিপূর্ণ আনন্দটা না পায়, তাহলে সেটা ভালো হয় না। সেজন্য এখানে সব বাহিনী কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব দেশের জনগণের আস্থার প্রতীক। সন্ত্রাস দমন, জলদস্যু, জঙ্গি দমন, ভেজালবিরোধী অভিযানে র‌্যাব আস্থার প্রতীক। তারা জলদস্যু, বনদস্যু ও জঙ্গিদের আত্মসমর্পণ ও পুর্নবাসন করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম