সম্মিলিত প্রচেষ্টায় সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২২, ১০:০১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১০:০১

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রত্যেককে নিজ নিজ অবস্থান হতে আন্তরিকতা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বোর্ড সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত দুই কোটি টাকা সারা দেশের মন্দিরগুলোতে যথাযথভাবে বিতরণের সিদ্ধান্তসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল এমপি, ভাইস চেয়ারম্যান সুব্রত পালসহ ট্রাস্টিবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সূত্র: বাসস

/এমএস/
সম্পর্কিত
যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
মালয়েশিয়া থেকে উদ্ধার হলো ধর্মমন্ত্রীর আইফোন
প্রতিমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম