শিশুদের কল্যাণে ভূমিকা পালন করছে এসওএস শিশু পল্লী: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২২, ২২:৪৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা-উত্তর যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার প্রাক্কালে এসওএস শিশু পল্লীকে শিশুদের নিয়ে কাজ করার জন্য সকল সুবিধা প্রদান করেছিলেন উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘দেশের অনাথ, পরিবার বিচ্ছিন্ন শিশুদের কল্যাণে ও উন্নয়নে এসওএস শিশু পল্লী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক সংস্থা এসওএস শিশু পল্লীর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। 

এসওএস শিশু পল্লীর ন্যাশনাল ডিরেক্টর ড. মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এইচএসবিসি'র সিইও মাহবুব উর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এসময় এসওএস শিশু পল্লীর চিফ অপারেশনাল অফিসার মাইকেল পটস ভিডিও বার্তা দেন।

শিশুদের কল্যাণে ভূমিকা পালন করছে এসওএস শিশু পল্লী: স্পিকার

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের কল্যাণে নিরলস কাজ করে চলেছেন। কিন্তু শিশুদের জন্য একটি মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত দাতব্য সংগঠন ও বেসরকারি সহযোগিতাও প্রয়োজন রয়েছে।’ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান শিশুদের কল্যাণের মত মহতী কাজে এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

এসওএস শিশু পল্লীর বিভিন্ন বয়সের শিশুদের শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, ‘দক্ষতা ও আত্মবিশ্বাস নিয়ে শিশুপল্লীর ছেলেমেয়েরা যে নিজেদের জন্য উপযুক্ত ক্ষেত্রে পৌঁছাতে পারছে- তা এসওএস পল্লীর সফলতা।’ শিশুদের সার্বিক সেবাযত্ন প্রদানের জন্য তিনি শিশুপল্লীর মায়েদের আন্তরিক ধন্যবাদ জানান। 

তিনি বলেন, ‘প্রতিটি শিশুরই পরিপূর্ণভাবে বিকশিত হওয়ার অধিকার আছে। সুতরাং শিশুদের জন্য একটি নিরাপদ বিশ্ব গড়ে তোলার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।’

শিশুদের কল্যাণে ভূমিকা পালন করছে এসওএস শিশু পল্লী: স্পিকার

এসময় এসওএস শিশু পল্লীর পক্ষ থেকে সমাজে ইতিবাচক ভূমিকা রাখাতে নয়জন সমাজসেবীকে এবং শিশুপল্লীর আট জন কেয়ারলিভারকে পরিকল্পনা মন্ত্রী পুরস্কার প্রদান করেন। এরপর তিনি এসওএস শিশু পল্লীর ছেলেমেয়েদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। 

এই অনুষ্ঠানে এসওএস শিশু পল্লীর সদস্য, আমন্ত্রিত অতিথি, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম