সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ একসঙ্গে মিলেমিশে বাস করছে। কোনও কোনও সময় সাম্প্রদায়িক শক্তি এই সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করে। এ অসাম্প্রদায়িক দেশে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে, প্রশাসন এবং বাংলাদেশ আওয়ামী লীগ উভয়েই নিজ নিজ ব্যবস্থা গ্রহণ করবে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিবেশমন্ত্রী তার বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

পরিবেশমন্ত্রী বলেন,  সকল ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। তাই ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ, হিংসা সৃষ্টি করা যাবে না। তিনি নিজ নির্বাচনি এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার উল্লেখ করে বলেন, এ এলাকায় কখনওই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়নি। ভবিষ্যতেও সকলে যাতে নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী এবং জুড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানাসহ স্থানীয় দলীয় ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী অপর এক অনুষ্ঠানে, রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির আওতায় বড়লেখা উপজেলায় ৫৭০ কেজি এবং জুড়ী উপজেলায় ৫০০ কেজি রুই ও কার্প জাতীয় পোনামাছ বিতরণ করেন।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম