বিদেশি দূতদের মিয়ানমার সীমান্ত পরিস্থিতি জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৮

মিয়ানমার সীমান্তে চলমান পরিস্থিতি সম্পর্কে ঢাকায় কর্মরত বিদেশি দূতদের অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক ব্রিফিংয়ে মিশনপ্রধানদের এ বিষয়ে ব্রিফ করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. খোরশেদ আলম। এর আগে সোমবার আসিয়ান দেশগুলোকে ব্রিফ করেছিলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব।

মঙ্গলবারের ব্রিফিংয়ে খোরশেদ আলম বলেন, ‘আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি ৫ বছর হয়ে গেছে। এ সময় একজন রোহিঙ্গাকেও মিয়ানমার ফেরত নেয়নি। আমরা ধৈর্যের সঙ্গে কাজ করছি। কিন্তু আমরা এমন কিছু করিনি যে, মিয়ানমারের গোলা বাংলাদেশের অভ্যন্তরে পড়বে এবং নিরাপত্তা ব্যাহত করবে।’

তিনি বলেন, ‘মিয়ানমারের পরিস্থিতি এ অঞ্চলকে অস্থিতিশীল করে ফেলবে। কাজেই মিয়ানমার সরকার এবং সেনাবাহিনীকে বিষয়টি বুঝতে হবে।’

বাংলাদেশের ধৈর্যে এবং মিয়ানমাররে উসকানিতে পা না দেওয়ার জন্য বিদেশি প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, তাদের রাজধানীতে বিষয়গুলো জানাবেন, যাতে করে ভবিষ্যতে কোনও কিছু করণীয় থাকে এবং জাতিসংঘে কিছু করণীয় থাকে। সে ব্যাপারে আমাদের সহায়তা করার আশ্বাস দিয়েছেন তারা বলে জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব।

খোরশেদ আলম বলেন, ‘আমরা তাদের বলেছি যে, আমরা সাহায্য চাই— যাতে করে মিয়ানমার এ অঞ্চলে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ভবিষ্যতে ফায়দা লুটতে না পারে।’

আমাদেরকে এই সংঘাতে জড়ানোর যে প্রচেষ্টা— সেটিতে বাংলাদেশ জড়াবে না জানিয়ে তিনি বলেন, ‘আমরা সব স্তরেই মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখছি, যাতে করে মিয়ানমার বুঝতে পারে— একটি অস্থিতিশীল পরিস্থিতি তাদের জন্যও বিপজ্জনক।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক