পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণের অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩২

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে যুক্তরাজ্যের নবনিযুক্ত হাইকমিশনার এ্যালিসন ব্লেক। মঙ্গলবার এই সাক্ষাৎ হয়। এসময় যুক্তরাজ্যে বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরনের অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এলিসন ব্লেক বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে তার পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা দিয়েছেন।
নতুন ব্রিটিশ হাইকমিশনারকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের এবং যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
যুক্তরাজ্যে এখন প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বসবাস করছেন। ব্রিটিশ পার্লামেন্টে তিনজন বাংলাদেশি বংশোদ্ভুত এমপি রয়েছেন।

/এসএসজেড/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম