অজ্ঞানপার্টির খপ্পরে দুই লাখ টাকা খোয়ালেন তিনজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১১

অজ্ঞান পার্টি রাজধানীতে পৃথক ঘটনায় তিন ব্যক্তি অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে দুই লক্ষাধিক টাকা খুইয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এসব ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালে পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক তিন জনের অজ্ঞানপার্টির খপ্পরে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা হলেন, মোশাররফ হোসেন (২২), রাশেদ ওরফে খোরশেদ (২৪) ও মাহবুব খান (৩৫)।
এদের মধ্যে মোশাররফ হোসেন ও রাশেদকে শাহবাগ থেকে তাদের চাচা বাবুল উদ্ধার করে বিকাল ৩টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
বাবুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোশাররফ ও রাশেদের মালয়েশিয়া যাওয়ার জন্য একটি এজেন্সিতে টাকা জমা দিতে যাচ্ছিলেন। দুইলাখ ৩০ হাজার টাকা নিয়ে সকালে রাজবাড়ীর গ্রামের বাড়ি থেকে রওয়ানা হয়ে গাবতলী আসেন তারা। দুপুর ১২ টার দিকে দুজন গাবতলী থেকে একটি ৭ নম্বর বাসে ওঠেন। এরপর তারা অচেতন হয়ে পড়লে বাসের হেলপার তাদের দুজনকে শাহবাগ নামিয়ে রেখে যায়। এরপর আমি খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করি।’
অপরদিক, রাজধানীর মিরপুর এলাকায় মাহবুব খান (৩৫) নামে এক ব্যক্তি অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনিও দুপুরে আক্রান্ত হন। তার স্ত্রী তামান্না খান বলেন, ‘খিলগাঁওয়ের তালতলায় তাদের বাসা। সকালে বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হন। এরপর দুপুরে খবর পাই তিনি অচেতন অবস্থায় মিরপুরে রাস্তায় পড়ে আছেন। এরপর তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।’

/এআরআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম