পরিচয়পত্র সংশোধনীতে ভোগান্তির অভিযোগ সত্য নয়: সংসদে আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১২

আইনমন্ত্রী আনিসুল হক জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ অস্বীকার করলেন সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি দাবি করেছেন, পরিচয়পত্রের ভুল সংশোধন করতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তির যে অভিযোগ উঠেছে, তা সত্য নয়।
আইনমন্ত্রী সংসদকে জানান, আবেদনকারীদের মধ্যে যাদের কাগজপত্র ঠিক থাকে, তারা এক দিনেই কাজ শেষ করতে পারেন। আর যাদের গ্রহণযোগ্য কাগজপত্র থাকে না তাদের ক্ষেত্রে সময় লাগে, আর এই নাগরিকরাই এ ধরনের অভিযোগ করেন।
মঙ্গলবার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবারের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
পরিচয়পত্র সংশোধনীতে বিলম্বের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, ‘সংশোধনীর আবেদনের মধ্যে বেশিরভাগই জন্ম তারিখ, নিজের নাম, পিতা-মাতার নামের আমূল পরিবর্ত চান। এ কারণে সংশ্লিষ্ট কাগজপত্রের প্রয়োজন হয়। যারা দিতে পারেন না তাদের সিদ্ধান্ত পেতে সময় লাগে। কোনও কোনও ক্ষেত্রে ১০ থেকে ১৫ বছর বয়সও কমবেশি করার দাবি আসে।’
এ প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ২০০৭ সাল থেকে এ পর্যন্ত মোট ছয় লাখ ১৩ হাজার ২৮৯ জন ব্যক্তি আবেদন করেছেন, যা নিবন্ধিত ভোটারের শূন্য দশমিক ৬১ শতাংশ।

মন্ত্রী জানান, এ পর্যন্ত ভুল সংশোধনের জন্য যারা আবেদন করেছেন তাদের মধ্যে ২৪ হাজার ৫৩২ জনের কার্ডে করনিক ভুল ধরা পড়ে। আর পাঁচ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন তথ্য পরিবর্তনের জন্য আবেদন করেছেন।

মন্ত্রী জানান, এ পর্যন্ত চার লাখ ৪১ হাজার ৩৫৯টি জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করা হয়েছে।

নতুন জাতীয় স্কেলের গেজেট জারির কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য দুই লাখ পঁয়ষাট্টি হাজার ১৪৮টি আবেদন পাওয়া গেছে জানিয়ে মন্ত্রী বলেন, এদের মধ্যে এক লাখ ২৩ হাজার ৩৩২টি আবেদনের তথ্যাদি সংশোধন করে ইতোমধ্যে সংশোধন করে সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট আবেদন স্বল্প সময়ের মধ্যে সংশোধন করে সরবরাহ করা হবে।

পরিচয়পত্র সংশোধনী সহজ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দ্রুত সেবা প্রদানের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু, উপজেলা পর্যন্ত এ সেবা বিকেন্দ্রীকরণ ও অনলাইনে আবেদনের মাধ্যমে সেবা প্রদানের বিষয়টি চালু করা হয়েছে। জনগণের সুবিধার জন্য বর্তমানে স্ব স্ব এলাকার উপজেলা বা থানা নির্বাচন ‍অফিসে আবেদন জমা ও সংশোধিত কার্ড প্রদান করা।

মো. ইসলাফিল আলমের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘জাতীয় পরিচয়পত্রের গুণগত মান উন্নয়নের জন্য স্মার্ট জাতীয় পরিচয়পত্রে ৩ স্তরে ২৫টির মতো নিরাপত্তা বৈশিষ্ট্য রাখা হয়েছে।

মমতাজ বেগমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নিয়োজিত অদক্ষ ও দুর্নীতি পরায়ন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রতিবেদন অনযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

হাজেরা বেগমের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রী বীরেন সিকদার জানান, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় বিগত ৭ বছরে ৮৭ হাজার ৫৭০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এর মধ্যে ৮৫ হাজার ২৩৯ জনকে ২ বছর মেয়াদে অস্থায়ী কর্মে নিযুক্ত করা হয়েছে।

/ইএইচএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম