সিটি কর্পোরেশনের এমপিরাও ৫ কোটি টাকার প্রকল্প পাচ্ছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৫০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২২:০৭

স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন অন্যান্য নির্বাচনী এলাকার মত সিটি কর্পোরেশন এলাকার সংসদ সদস্যরাও স্থানীয় উন্নয়নে বছরে ৫ কোটি টাকার প্রকল্প নিতে পারবেন। মঙ্গলবার বিষয়টি সংসদের জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বিএনএফের সংসদ সদস্য আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রত্যেক এমপি মহোদয়ের জন্য বছরে ৫ কোটি টাকা করে ৪ বছরের জন্য ২০ কোটি টাকার উন্নয়ন কাজের একটি ডিপিপি করেছে। সিটি কর্পোরেশনের জন্য এরকম প্রকল্প নেওয়া হয় না। শিগগিরই সিটি কর্পোরেশনের এমপি সাহেবরা যাতে প্রকল্প নিতে পারেন সেজন্য এলজিইডির সঙ্গে কথা হয়েছে।
বর্তমানে সিটি কর্পোরেশনের বাইরের সংসদ সদস্যরা নিজের এলাকার অবকাঠামো উন্নয়নে ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২'- এর আওতায় ২০ কোটি টাকা পাবেন।
তবে এই টাকা তারা সরাসরি খরচ করতে পারবেন না। তারা প্রকল্প তালিকা তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানোর পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্প থেকে তালিকা অনুযায়ী কাজ করবে।
/ইএইচএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের