বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২২, ২১:২৫আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ২১:২৫

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

মঙ্গলবার (৫ অক্টোবর) নিউ ইয়র্ক থেকে প্রকাশিত এক বিবৃতিতে মহাসচিব জানান, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধের সামিল হতে পারে। তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সরকারকে এর পিছনে যারা জড়িত তাদের খুজে বের করার তাগিদ দেন।

আহত আরেক বাংলাদেশি শান্তিরক্ষীর দ্রুত আরোগ্য কামনা করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান গুতেরেস।

প্রসঙ্গত, সোমবার রাতে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি বহর টহল থেকে ফেরার সময় পথে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটে। এতে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং একজন আহত হন।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম