বাংলাদেশের শান্তিরক্ষীরা দক্ষ ও কর্তব্যনিষ্ঠ: জাতিসংঘ সামরিক উপদেষ্টা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ অক্টোবর ২০২২, ০০:৩০আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০০:৩৬

বাংলাদেশি শান্তিরক্ষীদের দক্ষতা ও কর্তব্যনিষ্ঠা সম্পর্কে উচ্চ প্রশংসা করেছেন জাতিসংঘের সামরিক উপদেষ্টা জেনারেল বিরামে ডিঅপ। বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এই মত প্রকাশ করেন।

জাতিসংঘ সামরিক উপদেষ্টা এ সময় মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত অবস্থায় তিন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং হামলার ঘটনার নিন্দা জানান।

শুক্রবার (৭ অক্টোবর) জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী নেওয়ার অনুরোধ জানান বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন।

এনডিসি’র ২৯ সদস্যের একটি দল শুক্রবার জাতিসংঘ সদর দফতর ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন পরিদর্শন করে। ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ এর অংশ হিসেবে ‘ওভারসিজ স্টাডি ট্যুর-২’ এর অধীনে এই সফর অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ সিভিল সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নাইজেরিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাজ্যের ঊর্ধ্বতন প্রতিরক্ষা সেবা কর্মকর্তারা রয়েছেন। জাতিসংঘ সদর দফতরে, জাতিসংঘের উপ-সামরিক উপদেষ্টা মেজর মৌরিন ও' ব্রায়েন প্রতিনিধি দলকে ব্রিফ করেন। তিনি মাঠ পর্যায়ে ও জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত, মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিনিধি দলকে স্বাগত জানান।

স্থায়ী প্রতিনিধি মিশনের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ, রোহিঙ্গা সংকট, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, এসডিজি বাস্তবায়ন, কোভিড পরবর্তী বৈশ্বিক ব্যবস্থা ও বর্তমান বৈশ্বিক পরিস্থিতির মতো বিভিন্ন বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের ভূমিকার ওপর আলোকপাত করেন। সূত্র: ভয়েস অব আমেরিকা

/এমএস/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম