পরিচ্ছন্নতা কর্মীদের ফাঁকি রোধে চালু হলো ট্র্যাকিং সিস্টেম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:২০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:২৯

মেয়র সাইদ খোকন

পরিচ্ছন্নতা কর্মীদের ফাঁকি রোধে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালু করল ডিএসসিসি। বুধবার সকালে নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সিস্টেমের উদ্বোধন ঘোষণা করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
অনুষ্ঠানে বিশেষ আতিথি ছিলেন গ্রামীণ ফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান ও সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল।
মেয়র বলেন, যিনি কাজ  করবেন না তাকে ধরতেই এ সিস্টেম। ঢাকাকে বসবাসযোগ্য রাখতে আমাকে যতটুকু কঠোর হতে হয়, আমি তা হবো। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মীদের কল্যাণেও আমরা সবকিছু করবো।
তিনি বলেন, আমি চাইনা কাউকে শাস্তি দিতে। আমরা সবাইকে পুরস্কৃত করতে চাই।

ডিএসসিসি জানিয়েছে, সংস্থার অধীনে বর্তমানে পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন ৫ হাজার ২ শ’ ১৬ জন। পর্যায়ক্রমে এদের সবাইকে গ্রামীণ ফোনের মোবাইল সিম দেওয়া হবে। বিশেষ প্রযুক্তির মাধ্যমে এই সিম ব্যবহারকারী প্রতিটি কর্মীর সর্বশেষ অবস্থান জানতে পারবেন কর্মকর্তারা। ফলে দায়িত্বে কেউ অবহেলা করলে সঙ্গে সঙ্গে ধরা পড়বেন।

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম