ভুল বোঝাবুঝি থেকে ডিসি-এসপিদের হইচই: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২২, ১৬:২০আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৬:২৮

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের দিন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) হইচই করার বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, এ নিয়ে খামোখা এত কথা বলার প্রয়োজন নেই।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, না। এটা নিয়ে একটুও বলবো না। এগুলো নিয়ে খামোখা এত বলার কোনও প্রয়োজন নেই। আগামীর দিকে তাকান। ওখানে কিছু হয়নি। হয়তো সামান্য একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এটা নিয়ে এত চিন্তা-ভাবনার কোনও কারণ নেই। এটা নিয়ে আবার কথা বলতে চাচ্ছি না। এটা নিয়ে আপনারাও আর মাথা ঘামাবেন না। আমরাও মাথা ঘামাবো না।

গত ৮ অক্টোবর নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন কমিশন আয়োজিত আসন্ন জেলা পরিষদ ও ‍বিভিন্ন নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত বৈঠকে ডিসি-এসপিরা অংশ নেন। তারা জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানোর প্রসঙ্গ তুললে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে গাইবান্ধা-৫ উপনির্বাচন ও জেলা পরিষদ নির্বাচনে তিনি আচরণবিধি প্রতিপালনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করার বিষয়টি তুলে ধরেন। প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের অনেকে এই বক্তব্যের পর হইচই করতে থাকেন। একপর্যায়ে এই কমিশনার ডায়াস ছেড়ে নিজ আসনে ফিরে যান।

আরও পড়ুন- ডিসি-এসপিদের হইচই খারাপ লেগেছে: ইসি রাশেদা

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম