শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল: সমাজকল্যাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ অক্টোবর ২০২২, ১১:৪১আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১১:৪১

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) লালমনিরহাটের আদিতমারী উপজেলা মিলনায়তনে দুর্যোগ প্রশমন দিবসের আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুজ্জামান আহমেদ বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে এদেশের মুক্তিকামী মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে শত্রুমুক্ত করে। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের সুউচ্চ স্থানে অধিষ্ঠিত করেছেন।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা প্রমুখ।

এর আগে উপজেলা প্রশাসন আয়োজিত দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশ নেন মন্ত্রী।

পরে আদিতমারী ফায়ার সার্ভিসের প্রদর্শন করা বিভিন্ন দুর্যোগের মহড়া দেখেন তিনি।

সূত্র: বাসস

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম