ব্রুনাইয়ের সুলতানের সম্মানে বঙ্গভবনে রাষ্ট্রপতির নৈশভোজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ অক্টোবর ২০২২, ০৪:১০আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০৪:১২

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে সফররত ব্রুনাই’র সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজাদ্দিন ওয়াদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন সিনিয়র মন্ত্রী এবং রাজনীতিবিদ ভোজ সভায় যোগ দেন। এর আগে বঙ্গভবনের দরবার হলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুলতান বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি হামিদ একটি ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতি, ব্রুনাইয়ের সুলতান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত প্রায় ২৫ মিনিটব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে কয়েকজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ এবং উচ্চ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাগণ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

ব্রুনাইয়ের সুলতান প্রথমবারের মতো দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার (১৫ অক্টোবর) ঢাকায় আসেন। হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

সুলতান এবং তার প্রায় ৪২ জন সফরসঙ্গীকে বহনকারী রাজকীয় ব্রুনাই এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট ২টা ২৪ মিনিটে হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সূত্র: বাসস

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম