দ্বিতীয় দফায় ১০ পৌরসভার ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ২০ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার ইসির উপসচিব সামসুল আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২২ ফেব্রুয়ারি। এছাড়া ২৪ ও ২৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাই এবং ৪ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
যেসব পৌরসভার নির্বাচন হচ্ছে সেগুলো হলো- রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠী, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী, ঝিনাইদহের কালিগঞ্জ ও ফেনীর সোনাগাজী।
গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো দলভিত্তিক ভোট হয়। এতে ২০টি দল অংশ নেয়।
/ইএইচএস/এজে/








