গাইবান্ধায় ভোট বন্ধ করে ইসি কোনও চাপে নেই: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২২, ১৫:০৫আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৫:৩৪

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করে নির্বাচন কমিশন কোনও চাপ অনুভব করছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘আমরা কোনও চাপ অনুভব করছি না। আমরা আমাদের কাজ করছি।’

রবিবার (১৬ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিসিটিভি মনিটর করে গাইবান্ধার উপনির্বাচন বন্ধ করে অনেকের বাহবা পেয়েছে ইসি, আবার রাজনীতিবিদদের থেকে সমালোচনাও পেয়েছে; এই সিদ্ধান্ত নিয়ে ইসি চাপ অনুভব করছেন কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

জেলা পরিষদ নির্বাচনে একই চিত্র দেখতে পেলে কী করবেন—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আগাম কিছু বলতে পারছি না। আর এটা একটা ভিন্ন ধরনের নির্বাচন, এখানে নির্বাচকমণ্ডলী ভোট দেবেন। তারপরও সবাই বসবো, এ বিষয়ে এককভাবে আমি কিছু বলতে পারবো না যে কালকে কী করবো বা আরও কী করবো। আপনারা দেখেন।’

এ সময় সিসিটিভি প্রসঙ্গে সিইসি বলেন, ‘এই সিসিটিভিটা স্বচ্ছতা, ভোটাররা ভোট দিতে পারছে কিনা। আমরা কিন্তু কোনও পক্ষ নই। আমাদের দায়িত্ব হচ্ছে ভোটার যাতে ভোটটা দিতে পারেন।’

নির্বাচন মনিটরিংয়ে সিসিটিভি নতুন উদ্যোগ উল্লেখ করে সিইসি বলেন, ‘সিসিটিভির প্রচলনটা সাম্প্রতিক। আমরা এর আগে দুটি নির্বাচন করেছি। আর এটা নিঃসন্দেহে একটা অগ্রগতি, ভোটাররা যাতে ভোট দিতে পারেন তা আমরা কেন্দ্রীয়ভাবে মনিটর করি। এটা একটা ভালো উদ্যোগ।’

এদিকে জাতীয় নির্বাচনে সিসিটিভির ব্যবহার প্রশ্নে কমিশনার মো. আলমগীর বলেন, ‘পরীক্ষামূলক আমরা সিসিটিভি স্থাপন করে পর্যবেক্ষণ করছি। আমাদের টেকনিক্যাল এক্সপার্টদের সঙ্গে কথা বলছি। জাতীয় নির্বাচনে ৪২ হাজার কেন্দ্র ও ৪ লাখ বুথ থাকে। সেটা মনিটর করা সম্ভব। এটা আমাদের অনেক বড় আকারে করতে হবে। অনেক লোক নিয়োগ দিতে হবে। তখন মনিটরে আমরা পাঁচ জন নয়, আরও অনেক লোক থাকবে। আমাদের সচিবালয়ের কর্মকর্তারা আছেন। তাদের দায়িত্ব দেওয়া হবে। তারা সবাই মিলে মনিটর করবেন।’

তিনি জানান, ‘জেলা পরিষদ নির্বাচনে সব কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা থাকবে। একইভাবে (গাইবান্ধা-৫-এর মতো) মনিটর করা হবে।’

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম