অবশেষে সৌদি দূতাবাসেই পাসপোর্ট জমা দেওয়ার সিদ্ধান্ত   

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২২, ১৭:২৫আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৭:২৫

শ্রমিক নেওয়ার ক্ষেত্রে তৃতীয় পক্ষের মাধ্যমে পাসপোর্ট জমা নেওয়ার সিদ্ধান্ত ছিল ঢাকার সৌদি দূতাবাসের। এই সিদ্ধান্তের কারণে পাসপোর্ট জমা দেওয়া বন্ধ ঘোষণা করেছিল জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রা। তবে সেই সিদ্ধান্ত থেকে সংগঠনটি সরে এসেছে। সোমবার (১৭ অক্টোবর) থেকে সৌদি দূতাবাসেই পাসপোর্ট জমা দেওয়া হবে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বায়রার সভাপতি মো. আবুল বাসার।

তিনি বলেন, সৌদির রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের আজ (রবিবার) বৈঠক হয়েছে। শাপলা সেন্টারের মাধ্যমে পাসপোর্ট তারা নেবেন না বলে জানিয়েছেন। আগের মতোই সরাসরি আমরা দূতাবাসে জমা দেবো। এটা কাল থেকে আবার শুরু হবে।  

রিক্রুটিং এজেন্টরা এর আগে জানান,  সৌদি দূতাবাস ঢাকায় ‘শাপলা সেন্টার’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে।  ওই প্রতিষ্ঠানের মাধ্যমে ১৫ অক্টোবর থেকে পাসপোর্ট জমা নেওয়ার সিদ্ধান্ত সব এজেন্টকে চিঠি দিয়ে জানায় দূতাবাস। এরপর গত ১২ অক্টোবর বায়রার কার্যনির্বাহী কমিটি এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেয়, সৌদি দূতাবাসের নিয়োগ দেওয়া কোম্পানির মাধ্যমে পাসপোর্ট জমা দেওয়া হবে না। সব সদস্যের মতামত নিতে শনিবার (১৫ অক্টোবর) আরেকটি জরুরি সভা আয়োজন করে বায়রা। সেখানে এই কোম্পানির মাধ্যমে পাসপোর্ট জমা না দেওয়ার জন্য সদস্যদের আহ্বান জানায়। সভায় উপস্থিত সদস্যরা এই আহ্বানে সাড়া দেন। একদিন পরই এই সিদ্ধান্তে পরিবর্তন আসলো।

আরও পড়ুন- 

সৌদি আরবে কর্মী যাওয়া বন্ধ থাকবে?

সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা বন্ধ রাখার ঘোষণা রিক্রুটিং এজেন্টদের

/এসও/এফএস/
সম্পর্কিত
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
দেশে ফিরলেন আরও ১১ হাজার ৬১৩ হাজী, মৃত্যু বেড়ে ৪১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম