বাংলাদেশ-ব্রুনাই দ্বিপাক্ষিক আলোচনা শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ অক্টোবর ২০২২, ১৭:৩৯আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৭:৩৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ রবিবার বিকালে বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে সফররত ব্রুনাই দারুসসালাম সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশ থেকে জনবল নিয়োগ, জ্বালানি ও বিমান চলাচল খাতে সহযোগিতাসহ দ্বিপাক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে আলোচনার কথা রয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকের আগে দুই নেতা বেশ কিছুক্ষণ একান্তে বৈঠক করেন। ব্রুনাইয়ের সুলতানকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে ব্রুনাইয়ের সুলতান এসে পৌঁছলে প্রধানমন্ত্রী টাইগার গেটে রাষ্ট্রীয় অতিথিকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।

এদিকে দ্বিপাক্ষিক বৈঠকের পর, বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারকসহ বেশ কিছু নথি স্বাক্ষর ও বিনিময় হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রীর কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন। সূত্র: বাসস।

আরও পড়ুন- বিনিয়োগের জন্য বাংলাদেশকে বেছে নিতে ব্রুনাইয়ের প্রতি আহ্বান

/এফএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম