জনগণের আস্থা রক্ষা করে ইসিকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৪

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জনগণের আস্থা রক্ষা এবং নিজেদের সুনাম বজায় রেখে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে (ইসি) কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদের নেতৃত্বে নির্বাচন কমিশন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাত শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতিকে বলেছেন- কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা ও আচরণবিধি সংশোধন করেছে।
প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন বলেও জানান প্রেস সচিব।
রাষ্ট্রপতির উদ্বৃতি দিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি তৃণমূল পর্যায়ে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে ইসিকে আহ্বান জানিয়েছন।
আগামী মার্চ থেকে জুন মাসের মধ্যে ছয়টি ধাপে চার হাজার ২০০ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা করছে বলেও রাষ্ট্রপতিকে জানায় ইসি। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও রাষ্ট্রপতিকে জানায় ইসি। এ সময় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও ইসি সচিব মো. সিরাজুল ইসলামও ছিলেন।

কমিশন তাদের মেয়াদের চার বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাত করেছেন। ২০১২ সালের ফেব্রুয়ারিতে কাজী রকিব উদ্দিন আহমদের নেতৃত্বাধীন ৫ সদস্য ইসির নিয়োগ পায়। ৯ ফেব্রুয়ারি তারা শপথ নিলেও ইসিতে যোগ দেন ১২ ফেব্রুয়ারি।

/ইএইচএস/ এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম