কানাডা ও মরক্কো থেকে ৯০ হাজার টন সার কিনছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২২, ১৬:৫৩আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৬:৫৩

কানাডা ও মরক্কো থেকে ৯০ হাজার টন এমওপি ও ডিএপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে খরচ হবে ৭৩৯ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।

বুধবার (১৯ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ-সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে সাংবাদিকদের এ সব তথ্য জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার।

তিনি জানান, কৃষি মন্ত্রণালয় অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় ওসিপি এস এ মরক্কো থেকে নবম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ৩০২ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়াও কৃষি মন্ত্রণালয় অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডার কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ষষ্ঠ লটে ৫০ হাজার মেট্রিক টন এমওপি সার ৪৩৭ কোটি ৫ লাখ ৯৩ হাজার ৫০০ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম