আমি সবার সঙ্গে কাজ করতে পারি: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২২, ১৮:২০আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৮:২০

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমি সবার সঙ্গে কাজ করতে পারি। অবসরে পাঠানো তথ্য সচিবের বিরুদ্ধে কোনও অভিযোগ-অনুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা জানান।

তিন জন পুলিশ কর্মকর্তাকে অবসর পাঠানো প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তিন জন পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে, সেই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেছেন। উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বলেছেন, তারা কাজ করতেন না। অনেকগুলো কারণ ব্যাখ্যা করেছেন। আমর মনে হয় না, সেটা নিয়ে আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে।’

তিনি বলেন, ‘কোনও কর্মকর্তার বিরুদ্ধে যখন এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়, তখন নিশ্চয়ই কোনও না কোনও কারণ থাকে। সেই কারণ অবশ্য আমার জানা নাই।’

মন্ত্রী বলেন, ‘আমার মন্ত্রণালয়ের সচিবকে অবসরে পাঠানোর অন্তর্নিহিত কারণ আমি জানি না। কারণ ছাড়া তো এ ধরনের সিদ্ধান্ত হয় না। কারণ নিশ্চয়ই আছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘এখন কারও ব্যাপারে আমর অভিযোগ-অনুযোগ নেই। আমি সবার সঙ্গে কাজ করতে পারি।’

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
মামলা থাকা সাংবাদিকদের বিষয়ে যা বলছে সরকার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম