পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের বিচার করা হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৩৮

সংসদে প্রধানমন্ত্রী (ফাইল ছবি) পদ্মা সেতু বাস্তবায়নে ষড়যন্ত্রকারীদের প্রচলিত নিয়মে বিচার সম্পন্ন করা হবে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সংসদে জাতীয় পার্টির এমপি কাজী ফিরোজ রশীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশনের তদন্তে পদ্মা সেতু প্রকল্পের বিরুদ্ধে আনীত কথিত দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। সে সময় পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে বাধা দিয়ে যারা ষড়যন্ত্র করেছে তাদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করেছে। ষড়যন্ত্রকারীদের বিচার প্রচলিত নিয়মেই সম্পন্ন হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার প্রশ্নোত্তরের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তব পর্ব অনুষ্ঠিত হয়। পরে বাকি প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
পদ্মা সেতু প্রকল্পে ৩০ ইঞ্চি ব্যাসের গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণের সংস্থান রয়েছে বলেও প্রধানমন্ত্রী এ প্রশ্নের জবাবে জানান।
তিনি বলেন, গ্যাস প্রাপ্তি ও পাইপলাইন নির্মাণ প্রকল্পের অর্থায়ন প্রাপ্তিসাপেক্ষে পর্যায়ক্রমে দেশের দক্ষিণাঞ্চলে গ্যাস পাইপলাইন সম্প্রসারণের পরিকল্পনা আছে।
/ইএইচএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম