খাগড়াছড়িতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

খাগড়াছড়ি প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪০

খাগড়াছড়িতে দুই বাসের  মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ জেলার গুইমারা উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৩০ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার বাইল্লাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাসচালক সিরাজুল ইসলাম(২৮), হেলপার কবির হোসেন কামাল(২৬) এবং কাওসার হোসেন (৩৫)।
কাওসার হোসেনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অবশিষ্ট আহতরা খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্র জানান দুপুর আনুমানিক ১টায় ফেনী থেকে আসা একটি যাত্রীবাহী বাস এলাকাটি অতিক্রমকালে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

/জেবি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম