‘সিঙ্গাপুর, মালয়েশিয়ার চেয়ে দেশের ডেঙ্গু পরিস্থিতি ভালো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২২, ১৯:১৭আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৯:১৭

ডেঙ্গু মোকাবিলায় মেয়রদের চিরুনি অভিযানসহ নিবিড়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সরকার ডেঙ্গু মোকাবিলার জন্য কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বছর অন্য সময়ের তুলনায় থেমে থেমে বৃষ্টি হয়েছে৷ মূলত আবহাওয়া পরিবর্তনের জন্যই এবছর ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ডেঙ্গুর অবস্থা বেদনাদায়ক কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইনসহ অনেক দেশের তুলনায় এখনও অনেক ভালো।

শনিবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার ইনস্টিটিউটে কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী এ সময় জনগণকে নিয়ে সৃজনশীল সমাজ প্রতিষ্ঠার জন্য জনপ্রতিনিধিদের কাজ করার নির্দেশ দেন।

তিনি বলেন, জনপ্রতিনিধিরা হলেন সমাজের পথপ্রদর্শক। শুধু ভৌত অবকাঠামো উন্নয়নে নয়, সামাজিক উন্নয়নেও জনপ্রতিনিধিদের অবদান রাখতে হবে। উন্নয়ন করতে হবে পরিকল্পিতভাবে ৷ তিনি কুমিল্লা শহরকে আদর্শ শহর হিসেবে গড়ে তোলার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কমিশনারদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত কাউন্সিলরদের উদ্দেশে বলেন, আমরা আইনের মধ্যে থেকে কাজ করবো। দুর্নীতিমুক্ত ও সততার সঙ্গে সবাইকে দায়িত্ব পালন করতে হবে ৷

স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক