রোহিঙ্গা জরিপ শনিবার থেকে শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৬, ২২:০৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৩৮

রোহিঙ্গা বাংলাদেশে অবস্থিত মিয়ানমার নাগরিকদের ওপর জরিপ চালানোর কাজ আগামী শনিবার শুরু হবে। এ জরিপের উদ্বোধন করা হবে কক্সবাজারে।
পররাষ্ট্র সচিব এম শহিদুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, সরকারের নিজস্ব টাকায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কক্সবাজার, বান্দরবান, পাবর্ত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও পটুয়াখালী জেলায় এ জরিপ চালানো হবে।
পররাষ্ট্র সচিব বলেন, আমরা চাই তারা মিয়ানমারে ফেরত যাক এবং তার জন্য আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা করছি। কিন্তু এ জরিপের উদ্দেশ্য তাদের ওপর কোনও চাপ প্রয়োগ করা নয় বরং আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে তাদের কীভাবে ন্যূনতম প্রয়োজন মেটানো যায় সেটার সম্পর্কে একটি ধারণা পাওয়া।
এদিকে মিয়ানমার নাগরিকদের ওপর গঠিত জাতীয় টাস্কফোর্স এর বৈঠকে যোগদানের জন্য পররাষ্ট্র সচিব বৃহস্পতিবার কক্সবাজার যাওয়ার কথা আছে।
উল্লেখ্য, ধারণা করা হয় বাংলাদেশে প্রায় পাঁচ লাখ অনিবন্ধিত মিয়ানমার নাগরিক বাস করে। এদের কারণে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তা সমস্যার সম্মুখিন হচ্ছে। তাদের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

/এসএসজেড/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম