সব হাসপাতালে জরুরি বিভাগ রাখার নির্দেশ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:১২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:১৬

হাইকোর্ট বিভিন্ন হাসপাতালের ব্যাপারে অভিযোগ রয়েছে যে, তারা গুরুতর আহত ব্যক্তিদের জরুরি সেবা দিতে অস্বীকৃতি জানায়। প্রশাসনিক বিভিন্ন সমস্যা এড়াতে তারা এমন করে থাকে বলে জানা গেছে। এ সমস্যার পরিপ্রেক্ষিতে সব হাসপাতালে জরুরি সেবা ও বিভাগ থাকতে হবে বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
স্বাস্থ্য, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দেওয়া হয়।
আদালতের আদেশে বলা হয়, জাতীয় সড়ক নিরাপত্তা সংক্রান্ত কর্মপরিকল্পনা ২০১৪-১৬ অনুসারে রাষ্ট্রের সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে একটি প্রতিবেদন আগামী তিন মাসের মধ্যে আদালতে জমা দিতে হবে। একইসঙ্গে জরুরি চিকিৎসা সেবা প্রদান এবং চিকিৎসা পেতে বাধা পেলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কোথায় অভিযোগ করবেন সে বিষয়ে নীতিমালা তৈরি ও গণমাধ্যমে সচেতনতা সৃষ্টিতে নির্দেশ দেন আদালত।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন। তাকে সহযোগিতা করেন অনিতা গাজী রহমান, রাশনা ইমাম, এস এম রেজাউল করিম ও শারমিন আক্তার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু।
আদেশের পাশাপাশি আদালত রুল দেন। সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে আঘাতপ্রাপ্ত ব্যক্তির জরুরি চিকিৎসা সেবা কেন দেওয়া হবে না, সেটাও বিবাদীদের কাছে আদালত জানতে চান।

মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও সৈয়দ সাইফুদ্দিন কামাল নামের এক ব্যক্তি জনস্বার্থে রিট আবেদনটি করে। ব্লাস্ট জানায়, জরুরি চিকিৎসা সেবা দিতে বিভিন্ন হাসপাতালের অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে এ রিট আবেদন করা হয়।

/এনএস/ এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম