‘সিত্রাং’ মোকাবিলায় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ শেখ হাসিনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২২, ১৯:১৯আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৯:২২

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ প্রদান করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে উপদ্রুত এলাকার জনগণকে সহায়তায় ক্ষমতাসীন দলটি একাধিক মনিটরিং টিমও প্রস্তুত করেছে।

আওয়ামী লীগ সভাপতির এই নির্দেশনার কথা জানিয়ে সোমবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘূর্ণিঝড় সিত্রাং-এর কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য সব প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খোলা হয়েছে সার্বক্ষণিক মনিটরিং সেল। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশক্রমে  উপকূলবর্তী ১৯টি জেলার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। ইতোমধ্যেই দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা হয়েছে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় উপকূলের জনসাধারণকে দ্রুত সময়ের মধ্যে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং আশ্রয়কেন্দ্রে অবস্থান নিশ্চিতকরণে প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদানের জন্য আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা প্রদান করেছেন। একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপকূলের মানুষের জন্য নিরাপদ আশ্রয়, খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে জররি ভিত্তিতে সর্বাত্মক কর্মপ্রয়াস চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।’

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির নেতৃত্বে একাধিক টিম প্রস্তুত রাখা হয়েছে। এই টিমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে।’ বিবৃতিতে তিনি উপকূলবর্তী এলাকার দলীয় নেতাকর্মী এবং জনসাধারণকে প্রয়োজনে আওয়ামী লীগের মনিটরিং টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনিটরিং টিমের সঙ্গে যোগাযোগের ফোন নম্বর- ০২-২২৩৩৬৭৮৮০, ০২-২২৩৩৬৭৮৮২, ০১৭৭৩২৬৬৬৬৬, ০১৯১৫৫৫৫৮৩০, ০১৭১১৫৮২৪৭৫।

/ইএইচএস/এপিএইচ/ 
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম