আনসারের সমাবেশে যোগ দিতে গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:৫৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:৫৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬তম জাতীয় সমাবেশে যোগ দিতে গাজীপুরে আসছেন। ওইদিন গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে ওই সমাবেশের প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন।
গাজীপুর জেলা আনসার ভিডিপির অ্যাডজুটেন্ড ড.সাইফুর রহমান জানান, সমাবেশে প্রাধানমন্ত্রী কুচকাওয়াজে সালাম গ্রহণ ছাড়াও সেবা ও সাহসিকতা ক্যাটাগরিতে ৭৯ জনকে বাংলাদেশ আনসার পদক ও রাষ্ট্রপতি আনসার পদক এবং বাংলাদেশ ভিডিপি পদক ও রাষ্ট্রপতি ভিডিপি পদক প্রদান করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই উপলক্ষে পুরো একাডেমিকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।
সারা দেশে ১৮ হাজার ব্যাটালিয়ন আনসার, ৩ লাখ সাধারণ আনসার, তাদের মধ্যে ৪৫ হাজার অঙ্গীভূত এবং ৫৯ লাখ গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য রয়েছে। এবারের কুচকাওয়াজে ৬ শতাধিক আনসার ভিডিপি অংশ নেবে। এছাড়াও কুটিরশিল্প প্রদর্শনী, গ্যালারি ডিসপ্লে,সাংস্কৃতিক অনুষ্ঠান ও দরবারসহ বিভিন্ন পর্বে আড়াই হাজার আনসার ও ভিডিপি সদস্য যোগদান করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আইন -শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি  নেওয়া হয়েছে।
/জেবি/এমএসএম/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক