দেশে এক্সট্রা জুডিসিয়াল কিলিং হয়েছে জানা নেই: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা টিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২২, ১৬:৪৪আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৭:৫৯

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, দেশে গুম নিয়ে যে তথ্য দেওয়া হয় তা সঠিক নয়। ৬৮ জনের গুমের তথ্য আমরা জানি। ইতোমধ্যে গুম হওয়া দুই জনকে পাওয়া গেছে, যারা ভারতে শাস্তিপ্রাপ্ত। ফলে এখন গুম দুই জন কমে ৬৬ জনে এসেছে। আমেরিকায় বছরে হাজার হাজার মানুষ বন্দুকধারীদের গুলিতে এক্সট্রা জুডিসিয়াল কিলিংয়ের শিকার হয়। কিন্তু গত তিন বছরে আমাদের দেশে এক্সট্রা জুড়িসিয়াল কিলিং হয়েছে তা আমার জানা নেই। যারা মারা গেছে তারা অপরাধী।

বুধবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘জাতিসংঘের আঙিনায় শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ বন্ধে জাতিসংঘের দুর্বলতা রয়েছে, তবে সম্পূর্ণ ব্যর্থ হয়নি। জাতিসংঘ বিশ্বে দারিদ্র্য মুক্তি, মানবাধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রেখেছে। কিন্তু যুদ্ধ বন্ধে জাতিসংঘের দুর্বলতা আছে। যার কারণ শক্তিশালী রাষ্ট্রগুলো।

তিনি আরও বলেন, যুদ্ধের কারণে বিশ্বে খারাপ অবস্থা চলছে। বড় শক্তিগুলো যাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়নি। বরং আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। জাতিসংঘকে শক্তিশালী করতে নিরাপত্তা পরিষদের পুনর্গঠন দরকার বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।

/জেডএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীকে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের অভিনন্দন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক