প্রধানমন্ত্রীর মাছ ধরার ছবি নেটিজেনদের মন জয় করেছে 

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ অক্টোবর ২০২২, ২৩:৩২আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ২৩:৩২

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে বলা হয়েছে, ছবিগুলো ছুটির দিনে বঙ্গবন্ধুর দুই কন্যার মাছ ধরার আনন্দের মুহূর্ত। ছবিগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মন জয় করছে।

শুক্রবার (২৮ অক্টোবর) তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে বলা হয়, ‘রাষ্ট্রীয় ও দলীয় কাজের ব্যস্ততার মধ্যেও মাসের যেকোনও ছুটির দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের।’

এতে আরও বলা হয়, ‘ছুটির দিনে বিশেষ করে ছোট বোন শেখ রেহানা তার পাশে থাকলে তো কথাই নেই, তাদের আনন্দের সীমা নেই। দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড়-সড় মাছও ধরা পড়ে তাদের বড়শিতে। বাঙালি মানেই মাছে-ভাতে বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য।’

মাছ ধরার বড়শি এবং মাছের সাথে দুই বোনের হাস্যোজ্জ্বল ছবিগুলো ইতিমধ্যে রাত সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৩৭ হাজারেরও বেশি রিঅ্যাকশন, ১ হাজার ৪০০ মন্তব্য এবং ১ হাজার ৭০০-রও বেশিবার শেয়ার হয়েছে। খবর বাসস।

/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী