দেশকে উন্নত দেশে পরিণত করতে সরকার দিনরাত কাজ করছে: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২২, ১৮:২২আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৮:২২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশকে জাপান, সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দিনরাত কাজ করছে। দেশে পর্যাপ্ত রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, স্কুল কলেজ নির্মাণ করা হয়েছে, প্রয়োজনে আরও নির্মাণ করা হবে।

শনিবার (২৯ অক্টোবর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের ধর্মদেহী-মুড়াগঞ্জ পাকা রাস্তা থেকে ধর্মদেহী গ্রামের শেষ পর্যন্ত রাস্তা এবং ধর্মদেহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘দেশের গরীব ও অসহায় মানুষকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। জনগণকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে কোনও ধর্মীয় পরিচয় বিবেচনা করা হয় না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সমানভাবে সরকারি সুবিধা দেওয়া হয়। শেখ হাসিনার নেতৃত্বে সরকারের কর্মকাণ্ডে দেশ অনেক এগিয়ে গেছে, আরও এগিয়ে যাবে।’

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, উপজেলা কৃষি অফিসার দেবল সরকার প্রমুখ।

পরে মন্ত্রী অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত কৃষক সমাবেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজি বীজ বিতরণ করেন। সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত বড়লেখার ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
বনের জমিতে বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ, উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাদের বাধা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক