গাইবান্ধা উপনির্বাচনে অনিয়ম

তদন্ত প্রতিবেদন যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২২, ১৪:৪২আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৪:৪২

গাইবান্ধা-৫ আসনের তদন্ত প্রতিবেদন সম্পর্কে যথাসময়ে গণমাধ্যমকে অবহিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌর ভোট উপলক্ষে সিসি টিভি মনিটরিং সেল পর্যবেক্ষণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তদন্ত প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা তদন্ত রিপোর্ট হাতে পেয়েছি এটা সত্য। রিপোর্ট নিয়ে কোনও সিদ্ধান্তে উপনীত হই নাই, আমরা বসতে পারি নাই। তদন্ত রিপোর্ট সম্পর্কে আপনাদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোটকেন্দ্রের অনিয়মের ঘটনায় নির্বাচন কমিশন গঠিত তদন্ত কমিটি গত ২৭ অক্টোবর প্রতিবেদন জমা দিয়েছে। ইসির বেঁধে দেওয়া বর্ধিত সময়ের শেষ দিন সন্ধ্যায় ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে কমিটি ইসি সচিবের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। প্রায় ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এর মধ্যে সুপারিশসহ ৫০ পৃষ্ঠার মূল প্রতিবেদন এবং বাকি সাড়ে ৫শ পৃষ্ঠায় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে।

এদিকে বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত দেশের বেশ কয়েকটি জায়গায় স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ভোটে নির্বাচন কমিশনের (ইসি) চোখে কোনও অনিয়ম ধরা পড়েনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, এখন পর্যন্ত নিয়ম অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন।

 

 

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম