মোশতাকের নির্দেশে জাতীয় চার নেতাকে হত্যা করে জিয়ার সেনারা: জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ নভেম্বর ২০২২, ২৩:৫৫আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০০:৩৭

খন্দকার মোশতাকের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি জাতীয় চার নেতাকে জিয়াউর রহমানের অনুগত সেনারা হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ঐতিহাসিক জেলহত্যা দিবসে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় বলেন, "১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতির ভাগ্যাকাশে নেমে আসে আরেকটি ভয়াল রাত। মোশতাকের সরাসরি নির্দেশে- ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মনসুর আলী ও কামারুজ্জামানকে হত্যার জন্য- ঘাতক পাঠায় সেনাপ্রধান জিয়াউর রহমানের অনুগত সেনারা।" 

তিনি আরও বলেন, "রাষ্ট্রবিরোধীরা চাইলেও জাতীয় চার নেতার অবদানকে মুছে ফেলা যায়নি। বরং তাঁদের মুখ আজও উদ্ভাসিত। এক বিশাল উত্তরাধিকার, ব্যাপ্ত দেশপ্রেম ও বিজয়ের মুকুট সঙ্গে নিয়ে স্বাধীন বাংলাদেশের যে পদচারণা শুরু হয়েছিল, মুক্তিযুদ্ধের সাফল্যে যে ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়েছিল, আবার তা বোনা শুরু হয় মাত্র কয়েক বছরের ব্যবধানে। ১৫ই আগস্ট, ১৯৭৫ সালে নির্মমভাবে সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে মুক্তিযুদ্ধের চেতনার উল্টো স্রোতের দিকে টেনে নেওয়া হয়।"

পোস্টটিতে জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও যুক্ত করেছেন সজীব ওয়াজেদ জয়। 

/এমআরএস/এমপি/
সম্পর্কিত
জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর
ইন্টারনেট বন্ধের মাধ‍্যমে মানবতাবিরোধী অপরাধজয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
ইন্টারনেট বন্ধের মাধ‍্যমে মানবতাবিরোধী অপরাধজয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম