বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটলেও সম্পর্কে সমস্যা হবে না: আইএমএফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২২, ১৭:৩৩ আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৭:৪৫

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিরা জানিয়েছেন, বাংলাদেশে ঋণ দেওয়া নিয়ে আইএমএফের কোনও উদ্বেগ নেই। বাংলাদেশের সঙ্গে তাদের উন্নয়ন অংশীদারিত্ব দীর্ঘদিনের। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটলেও এই সম্পর্কে কোনও সমস্যা হবে না।

আইএমএফের প্রতিনিধি দল আজ বুধবার (৯ নভেম্বর) অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামালের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়। গত ২৬ অক্টোবর থেকে আজ ৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করে ১০ সদস্যের দলটি। এই দলের প্রধান ছিলেন রাহুল আনন্দ। সফর শেষে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আইএমএফ প্রতিনিধিরা। বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত জানান তারা।

আইএমএফ জানায়, বাংলাদেশেকে ৪ দশমিক ৫ বিলিয়ন (৪৫০ কোটি) ডলার ঋণ সহায়তা দেবে তারা। ৪২ মাসে পুরো ঋণটা দেওয়া হবে। এরমধ্যে এক্সটেনডেন্ট ক্রেডিট ফ্যাসিলিটির (ইসিএফ) আওতায় ৩ দশমিক ২০ বিলিয়ন (৩২০ কোটি), এক্সটেনডেন্ট ফান্ড ফ্যাসিলিটির (ইএফএফ) আওতায় ১ দশমিক ৩০ বিলিয়ন (১৩০ কোটি) ডলার দেওয়া হবে।

তারা জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশসহ পুরো বিশ্ব মূল্যস্ফীতির চাপে আছে। আন্তর্জাতিক বাজারে সব পণ্যের দাম বেশি। ফলে আমদানি করা পণ্য বেশি দামে আনতে হচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়।

আরও পড়ুন- 

যেভাবে চেয়েছি সেভাবেই ৪৫০ কোটি ডলার ঋণ পাচ্ছি: অর্থমন্ত্রী

বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
ভূমিকম্প মোকাবিলায় ভেনেজুয়েলার পাশে আইএমএফ
সর্বশেষ খবর
ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব ৫০০ পরিবার, কেউ পায়নি সরকারি সহায়তা
ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব ৫০০ পরিবার, কেউ পায়নি সরকারি সহায়তা
রাজনৈতিক পর্ষদের বৈঠকে কী কী সিদ্ধান্ত নিলো এনসিপি
রাজনৈতিক পর্ষদের বৈঠকে কী কী সিদ্ধান্ত নিলো এনসিপি
জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!