বাড্ডায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৪০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৪০

বাড্ডায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু রাজধানীর মধ্যবাড্ডা এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে আল আমিন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০ টার দিকে মধ্যবাড্ডার মোল্লাপাড়া মসজিদ সংলগ্ন নির্মাণাধীন মণ্ডল গার্ডেন এপার্টমেন্টের সাততলা থেকে আল আমিন নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে তার সহকর্মীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১ টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে থাকা অপর নির্মাণ শ্রমিক আফজাল হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
তিনি বলেন, ‘ছাদের ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ আল আমিন নিচে পড়ে যান।’
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই )সেন্টু চন্দ্র দাস জানান, আল আমিনের মৃতদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
/এআরআর/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের