বাংলাদেশ-তুরস্কের সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২২, ১৩:৩৩আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৪:০৯

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আগে ভুল-বোঝাবুঝি হলেও দুই দেশের মধ্যে সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস বলে মন্তব্য করেছেন ওই দেশের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। তিনি বলেন, ‘২০১৬ সালে তুরস্কে মিলিটারি ক্যুর চেষ্টা করা হয়। ওই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম নেতা, যিনি আমাদের প্রেসিডেন্টকে সমর্থন দিয়েছিলেন। এটি বিশ্বাস না থাকলে হতো না।’

বুধবার (১৬ নভেম্বর) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত মিট দি এম্বেসাডর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

২০১৬ সালে জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মতিউর রহমান নিজামির ফাঁসি কার্যকরের পর বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় তুরস্ক। বাংলাদেশও ওই সময়ে তার রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠায়। এই গোটা বিষয়টি ভুল-বোঝাবুঝি ছিল বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।

তিনি বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‌‘রাজনৈতিক নেতার মৃত্যুদণ্ড দেওয়া হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়। তুরস্কে আমাদের সেই অভিজ্ঞতা আছে।’

ষাটের দশকে মিলিটারি ক্যুর পর তুরস্কের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর ১০ বছর পর ক্ষমতা পরিবর্তনের পরে ওই দলের তিনজনকে প্রতিহিংসাবশত মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু গণতন্ত্রে প্রতিহিংসার কোনও সুযোগ নেই বলে জানান তিনি।

তিনি বলেন, ‌‘বন্ধুদেশ হিসেবে বাংলাদেশের স্থিতিশীলতা আমরা চেয়েছিলাম এবং আমরা আমাদের পরামর্শ দিয়েছিলাম। কোনোভাবেই আমরা অভ্যন্তরীণ পরিস্থিতিতে নাক গলাতে চাইনি। কিন্তু বিষয়টি এমনভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে আমরা রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিই। যখনই বিষয়টি কিছুটা ঠিক হয়ে আসে, তখন আমরা আমাদের রাষ্ট্রদূতকে ফেরত পাঠাই।’

/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
নেতানিয়াহুকে ‘জালিম’ আখ্যা দিয়ে এরদোয়ানের ঈদের শুভেচ্ছা
ড্রোন ঠেকাতে সস্তা প্রতিরক্ষায় নজর, তুরস্কের পোয়াবারো
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম