উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে টেকসই পরিকল্পনাকে সম্পৃক্ত করতে হবে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২২, ০৭:২২আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৭:২২

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তৈরি পোশাক শিল্পে উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে টেকসই পরিকল্পনাকে সম্পৃক্ত করতে হবে। উৎপাদন বৃদ্ধি ও মুনাফার পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানগুলোকে পণ্যের মান, কর্মীদের কল্যাণ, নিরাপত্তা, চারপাশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষার প্রতি যত্নশীল হতে হবে। বৃহস্পতিবার রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি)-তে বিজিএমইএ আয়োজিত ‘দ্য সাসটেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।

বিজিএমইএ-র সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ-র বোর্ড অব ডিরেক্টর আব্দুল্লাহ হিল রাকিব। জিআইজেড ঢাকার কান্ট্রি ডিরেক্টর আন্দ্রেস কুক, জিআইজেড এর টেক্সটাইল ক্লাস্টার কোওর্ডিনেটর ওয়ার্নার লানজে, জিআইজেড এর প্রজেক্ট ম্যানেজার ড. মিচেল ক্লোড, জুরি বোর্ডের পক্ষ থেকে স্থপতি ইকবাল হাবিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

স্পিকার বলেন, পরবর্তী প্রজন্মের নিকট যেন যাবতীয় সুযোগ অবারিত থাকে সেভাবেই শিল্প প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন পরিকল্পনা প্রস্তুত করতে হবে।

তিনি বলেন, উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে এদেশের শিল্প প্রতিষ্ঠানগুলোও আন্তর্জাতিক সব মানদণ্ড বজায় রেখে উৎপাদন প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে, যা সন্তোষজনক।

এ সময় তিনি তৈরি পোশাক সেক্টরে টেকসই উৎপাদন প্রক্রিয়া চর্চার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শিল্প প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার প্রদান করায় বিজিএমইএকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে তৈরি পোশাক সেক্টরে সামাজিক, পরিবেশগত এবং উদ্ভাবনগত শ্রেষ্ঠত্বের উপর তিনটি ক্যাটাগরিতে ১৮ জনকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ পোশাক রফতানিকারক ও মালিক সমিতির বোর্ড অব ডিরেক্টরস, বিজিএমইএ-র সদস্যরা, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী