বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইইউ প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৫

ইইউয়ের পতাকা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল।

শুক্রবার একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের নেতা জিন ল্যামবার্ট জানান, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে মানবাধিকার পরিস্থিতি, সন্ত্রাসবাদ, বাণিজ্য ও বাণিজ্যক সুবিধার বিষয় নিয়ে আলোচনা করেছেন।
ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার মধ্যরাতে ঢাকায় আসে। দলের সদস্যরা স্পিকার শিরিন শারমিন চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী, আইন মন্ত্রী আনিসুল হক, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করেন।
দলের নেতা ল্যামবার্ট বলেন, ব্লগার হত্যাকাণ্ড নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কারণ এর ফলে মত প্রকাশের স্বাধীনতা বিঘ্নিত হয়।
ল্যাম্বার্ট বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জীবন গুরুত্বপূর্ণ এবং আমরা অনুরোধ করেছি প্রতিটি বিষয়ের পূর্ণ ও পক্ষপাতহীন তদন্তের জন্য।

/এসএসজেড/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম