নিকারের সভা রবিবার, অনুমোদন পাচ্ছে পদ্মা ও মেঘনা বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২২, ১৭:০৭আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৭:০৮

আগামী রবিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিতব্য প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় দেশে আরও দুটি নতুন বিভাগ গঠনের প্রস্তাব উঠবে বলে জানা গেছে। বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে প্রস্তাব করা হচ্ছে ‘পদ্মা’ বিভাগের। আর বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ গঠনের প্রস্তাব উঠছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আরও জানা গেছে, ওইদিন বেলা সাড়ে ১১টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় স্থাপিত মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিতব্য নিকার সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র জানিয়েছে নতুন এ দুটি বিভাগ হলে দেশে বিভাগের সংখ্যা দাঁড়াবে ১০টি। এর আগের সব বিভাগের নাম স্থানীয় শহরের নামে হলেও এবার প্রথমবারের মতো দুই নদীর নামে দুটি বিভাগ হতে যাচ্ছে। উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর ও ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী ঘোষণা দেন, ‘ মেঘনা’ নদীর নামে কুমিল্লা এবং ‘পদ্মা’ নদীর নামে ফরিদপুর বিভাগ হবে।

এবারের নিকার সভায় পদ্মা ও মেঘনা নামে দুটি প্রশাসনিক বিভাগ সৃজন ছাড়াও কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে ‘ঝাউদিয়া থানা’ নামকরণ এবং ‘ঝাউদিয়া পুলিশ ক্যাম্প’ ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প’ হিসেবে নামকরণের প্রস্তাব।

ঝাউদিয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ। এটি ৬৯ দশমিক ২০ কিমি (২৬ দশমিক ৭২ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৫ হাজার ৭৭২ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১১টি ও মৌজার সংখ্যা সাতটি।

এছাড়াও নিকার সভায় উঠছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় পৌরসভা গঠন, বগুড়া জেলার সারিয়া কান্দি উপজেলার কাজলা ও বোয়াইল ইউনিয়নের বিরোধপূর্ণ অংশ বিয়োজন করে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সঙ্গে সংযোজন করে মাদারগঞ্জ উপজেলার সীমানা পুনর্গঠন এবং ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাব।

 

 

/এসআই/এফএস/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম