মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২২, ১৪:৫৩আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৬:৩৩

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার-ই-আলম গণমাধ্যমকে এই তথ্য  নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিম শপথ নেন। এদিন বিকালে রাজধানী কুয়ালালামপুরে আস্তানা নেগারা রাজপ্রাসাদে রাজা আল সুলতান আব্দুল্লাহ তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ নেওয়ার পর টুইট বার্তায় পাকাতান হারাপান জোটের নেতা আনোয়ার ইব্রাহিম জানান, দলের ইচ্ছা ও বিবেকের তাগিদে তিনি এই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।

দেশটির নতুন প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে শেখ হাসিনা এক চিঠিতে লেখেন, ‌‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই পদে আপনার নির্বাচন একটি সুস্পষ্ট সাক্ষ্য এবং আপনার দূরদর্শী নেতৃত্ব, প্রজ্ঞা এবং দেশের জন্য আপনার দীর্ঘ সময়ের ত্যাগের প্রতি মালয়েশিয়ার জনগণের আস্থা ও আস্থার বহিঃপ্রকাশ। আমি নিশ্চিত যে আপনার ক্যারিশমেটিক স্টুয়ার্ডশিপের অধীনে, মালয়েশিয়া সামনের দিনগুলোতে আরও সমৃদ্ধির সঙ্গে উন্নতি করতে থাকবে।’

তিনি বিশ্বাস করেন, নবাগত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে দুই দেশের মধ্যে মহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার হবে। তিনি মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে পারস্পরিক স্বার্থে দুই দেশের উপকারের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মালয়েশিয়ার ভ্রাতৃপ্রতিম জনগণের সুখ ও শান্তি, অগ্রগতি-সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি দেশটির ১৫তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হয়। পার্লামেন্টের ২২২ আসনের মধ্যে সরকার গঠনের জন্য বড় দুই জোট পাকাতান হারাপান ও পেরিকাতান ন্যাশনাল ১১২টি আসন পেতে ব্যর্থ হয়। পরে মালয়েশিয়ার রাজা আল-সুলতান আব্দুল্লাহ শিগগিরই পছন্দসই ও যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানান। সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর কোন্দলে সমঝোতায় ব্যর্থ হওয়ায় রাজার হস্তক্ষেপে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হলো আনোয়ার ইব্রাহিমকে।

মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী জোটের নেতা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে থাকেন। আর যদি কোনও জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পায় সরকার গঠন করতে, তাহলে একজনকে প্রধানমন্ত্রী নির্বাচন করতে হস্তক্ষেপ করেন দেশটির রাজা।

/ইএইচএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম