নতুন বিভাগ এখনই হচ্ছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২২, ১৬:২০আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৬:২৯

দেশে দুটি নতুন বিভাগ গঠনের কথা থাকলেও এখনই তা হচ্ছে না। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় আজ রবিবার এই দুটি বিভাগের নাম প্রস্তাব করা হয়। তবে ব্যয়ের কথা বিবেচনা করে সরকার এখনই বিভাগ ঘোষণা থেকে পিছিয়ে আসে। 

আজ রবিবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকারের বৈঠকে এই প্রস্তাব তোলা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম রবিবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান।

সচিব বলেন, নতুন দুই বিভাগ ঘোষণা করলে ব্যয় বেশি হবে। এই মুহূর্তে এই ব্যয় ঠিক হবে না। এ কারণেই স্থগিত করা হয়েছে।

বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে প্রস্তাব করা হয় ‘পদ্মা’ বিভাগ, আর বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ গঠনের প্রস্তাব নিকারের বৈঠকে উঠেছিল।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম