আন্তর্জাতিক পরিমণ্ডলে বন্ধুর সংখ্যা কমছে রাশিয়ার

শেখ শাহরিয়ার জামান
৩০ নভেম্বর ২০২২, ০৯:৪৭আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০৯:৪৭

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে ক্রমেই বন্ধুর সংখ্যা কমছে রাশিয়ার। দেশটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রশ্নে অসহিষ্ণু হয়ে পড়ছে পৃথিবীর বেশির ভাগ রাষ্ট্র। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ ৮ এপ্রিল বাতিল হয়ে যায়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ নভেম্বর) অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপনের (ওপিসিডব্লিউ) ভাইস চেয়ার নির্বাচনে শোচনীয়ভাবে হেরে গেছে রাশিয়া।

ওপিসিডব্লিউর নিয়ম অনুযায়ী, পূর্ব ইউরোপের দেশগুলো থেকে দুটি দেশকে ভাইস চেয়ার হিসেবে মনোনীত করা হয়। চলতি বছর ওই অঞ্চল থেকে তিনটি দেশ আগ্রহী হয় এবং সেগুলো হচ্ছে ক্রোয়াশিয়া, লাটভিয়া ও রাশিয়া। এর মধ্যে লাটভিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এবং ক্রোয়েশিয়ার স্বাধীনতার পর রাশিয়া অব্যাহতভাবে দেশটিকে সমর্থন দিয়ে আসছিল।

নির্বাচনে মোট ১১৪টি ভোটের মধ্যে রাশিয়া পেয়েছে ৪৪টি ভোট। অন্যদিকে ক্রোয়াশিয়া ৯০টি এবং লাটভিয়া পেয়েছে ৯৪টি ভোট। নির্বাচনটি গোপন ব্যালটের ভিত্তিতে হয়েছে কারণ অন্তত ১০টি দেশ এটি চেয়েছে। বাংলাদেশ ওই নির্বাচনে কোন পক্ষে ভোট দিয়েছে, এটি এখনও নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে একটি সূত্র জানায়, অন্তত ২০ বার রাশিয়া ওই পদে মনোনীত হয়েছিল। কিন্তু পূর্ব ইউরোপে রাশিয়ার যে প্রভাব ছিল, সেটি এখন আর অবশিষ্ট নেই। ছোট দেশগুলোও এখন প্রকাশ্যে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ওই অঞ্চলে বেলারুশ, আর্মেনিয়াসহ হাতে গোনা দু-একটি দেশ রাশিয়াকে সমর্থন দিচ্ছে।

সূত্র আরও জানায়, গত এপ্রিলে মানবাধিকার কাউন্সিল থেকে যখন রাশিয়াকে বিতাড়িত করা হয়, তখনও একই ধরনের মনোভাব কাজ করেছিল। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এই ধারা অব্যাহত থাকবে।

বাংলাদেশের অবস্থান
গোপন ব্যালটের ভিত্তিতে এই নির্বাচন হওয়ার কারণে কোন দেশ কার পক্ষে ভোট দিয়েছে, এটি জানা মুশকিল হয়ে গেছে।

এ বিষয়ে একটি সূত্র জানায়, ‌রাশিয়া ইতোমধ্যে আমাদের আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে জাতিসংঘে যেন আমরা রাশিয়ার বিরুদ্ধে অবস্থান না নিই। তাদের অনুরোধ হচ্ছে যদি রাশিয়ার পক্ষে ভোট দেওয়া সম্ভব না হয়, তাহলে যেন ভোটদানে বিরত থাকে বাংলাদেশ।

ওপিসিডব্লিউ ভাইস চেয়ার নির্বাচনে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, এটি নিশ্চিতভাবে বলা মুশকিল। তবে উভয় পক্ষ থেকে অনুরোধ পেয়েছে বাংলাদেশ।

এর আগে সোমবার (২৮ নভেম্বর) নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওপিসিডব্লিউতে বাংলাদেশের প্রতিনিধি রিয়াজ হামিদুল্লাহ তার বক্তব্যে রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্ব তৈরির জন্য সব দেশকে সহযোগিতার আহ্বান জানান।

/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম