অসংক্রামক রোগ বাড়ছে দেশে!

জাকিয়া আহমেদ
১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৬

অসংক্রামক রোগী বাড়ছে দেশে! দেশে ৬১ শতাংশ মানুষ অসংক্রামক রোগে আক্রান্ত। গত কয়েক বছর ধরে এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। আর  এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা দায়ী করছেন খাদ্যাভাস, ধূমপান, প্রক্রিয়াজাত খাবারের প্রসার, বায়ু এবং ধুলা দূষণ, মানসিক চাপ এবং সড়ক দুর্ঘটনার প্রকোপকে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা রোগীদের পরিসংখ্যান থেকে জানা যায়, হৃদরোগের প্রকোপ বেড়েই চলেছে। যেখানে ২০০৯ সালে এই হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৬০ হাজার ৮ জন সেখানে ২০১৪ সালে বর্হিবিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৫৩৩ জন মানুষ। একই  সময়ে এখানে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও বেড়েছে অনেক। জাতীয় কিডনি রোগ ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতালেও অসংক্রামক রোগীর সংখ্যা বিগত বছরগুলোর তুলনায় বেশি।
এসিড সার্ভাইভ্যাবল ফাউন্ডেশন, জাতীয় মহিলা সংস্থাসহ মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, এসিড আক্রান্ত ও নারী নির্যাতনের সংখ্যাও দিনকে দিন বেড়েই চলেছে। আর  এসব তথ্য পাওয়া  গেছে স্বাস্থ্য অধিদফতরের বার্ষিক প্রতিবেদন ও হেলথ বুলেটিন ২০১৫-তে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআই এস) এই বুলেটিন প্রকাশ করেছে।

প্রতিবেদনে ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি রোগ, স্থায়ী বক্ষব্যাধি, শ্রবণ প্রতিবন্ধিতা, স্নায়ুবিক রোগগুলোকে অসংক্রামক রোগ বলা হয়েছে।

অপরদিকে স্বাস্থ্য ব্যবস্থাপনার সুবিধার জন্য সাপে কামড়, পানিতে ডোবা, মুখের রোগ, অ্যাসিড আক্রান্ত এবং নারীর প্রতি সহিংসতাকেও এর আওতাভূক্ত করা হয়েছে।প্রতিবেদনে আরও  বলা হয়েছে, দেশের মোট জনগোষ্ঠীর ১৫ বছর বা তার বেশি বয়সীদের ৯৭ শতাংশ কমপক্ষে একটি করে সংক্রামক রোগের ঝুঁকিতে রয়েছেন। আর  এই জনগোষ্ঠীর অর্ধেকের রয়েছে দুটি করে সংক্রামক রোগের ঝুঁকি। সেখানে বলা হয়েছে, দেশে এখন ৪ কোটি মানুষ ধূমপান ও পান জর্দায় আসক্ত। অপরদিকে প্রায় ৬ কোটি ৪৫ লাখ মানুষ পর্যাপ্ত সবজি ও ফল খেতে পারছে না এবং ১ কোটি ৭০  হাজার মানুষ  কায়িক পরিশ্রমের বাইরে।দেশের জনগোষ্ঠীর বয়োজ্যেষ্ঠদের শতকরা ১৮ ভাগ উচ্চ রক্তচাপ ও ৪ শতংশ ডায়াবেটিসে আক্রান্ত।

অসংক্রামক রোগ বেড়ে যাওয়ার কারণ হিসেবে আর্য়ুবেদ অ্যান্ড ন্যাচারোপ্যাথি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. সমীর কুমার সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের লাইফস্টাইল এবং খাদ্যাভাস এই অসংক্রামক রোগ বেড়ে যাওয়ার জন্য প্রধান দায়ী।খাদ্যাভাস আগে বাংলাদেশে যে রকম ছিল তার থেকে অনেক বদলে গিয়েছে এখন।বর্তমান সময়ে ফাস্টফুড, রিচফুডসহ রাস্তার ধারের পোড়া তেলের খাবার আমাদের শরীরের যে ক্ষতি করে সেটাই এই রোগীর সংখ্যা বেড়ে যাবার প্রমাণ।

তিনি বলেন, একই  সঙ্গে আমাদের কায়িক পরিশ্রম কম। জীবন যাপনে নানামুখি চাপ বেড়ে গেছে এখন। আমরা পরিশ্রম করি কম। কিন্তু খুব সহজেই দিনের তিন বেলাতেই রিচ ফুড খেয়ে যাচ্ছি, কায়িক পরিশ্রম হয় না। কিন্তু শরীর তো মেশিন না, তার জন্য সঠিক খাদ্য দরকার। সেটা আমরা নিচ্ছি না। অপরদিকে শাকসবজি যতোটা খাচ্ছি সেখানেও কেমিক্যাল খাচ্ছি। এসব কারণেই মূলত অসংক্রামক রোগ বেড়ে যাচ্ছে। আর  এ থেকে মুক্তি পেতে খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল অবশ্যই বদলাতে হবে।নয়তো দিন দিন অসংক্রামক রোগীর সংখ্যা বেড়েই যাবে। একই সঙ্গে কায়িক পরিশ্রম করতে হবে। তা হলেই আমরা কিছুটা সুস্থ জীবন কাটাতে পারবো, বলেন ডা. সমীর।

অপরদিকে গ্রীন লাইফ মেডিক্যাল হাসপাতালের সহযোগী অধ্যাপক ও শিশু বিভাগের প্রধান ডা. কাজী রকিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে  বয়স্কদের মধ্যে এখন অসংক্রামক রোগটাই মূল ইস্যু। তবে শিশুদেরও কম নয়। শিশুদের অসংক্রামক রোগের মধ্যে ওবেসিটি (স্থূলতা) অন্যতম।ওবেসিটির বাইরে শিশুদের এবং বয়ঃসন্ধিকালে কিছু মানসিক সমস্যাও এখন অসংক্রামক রোগের মধ্যে পড়ে।খাদ্য অভ্যাসের  কারণে অনেক সমস্যা হচ্ছে শিশুদের। যেমন-ঘনঘন পেট ব্যথা।।

পরিবার বিশেষ করে বাবা মায়ের মধ্যে যদি সমস্যা থাকে সেগুলোও শিশুদের অসংক্রামক রোগ হিসেবে দেখা দেয়।  

 

 /এমএসএম/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম