উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাঠ্যসূচিতে সমুদ্রবিজ্ঞান অন্তর্ভুক্তির সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২২, ১৯:৩৪আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৯:৩৪

শিশু শ্রেণিসহ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সমুদ্রবিজ্ঞান বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার (৩০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, বৈঠকে মন্ত্রণালয় জানায়, একনেক সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিপিএম পদ্ধতিতে দুটি স্পিডবোট এবং ৩২ মিটার দৈর্ঘের একটি গবেষণা জাহাজ নির্মাণের জন্য খুলনা শিপইয়ার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্পিডবোট ও গবেষণা জাহাজের বিস্তারিত স্পেসিফেকশনসহ প্রস্তাব পাওয়ার পর অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। গভীর সমূদ্রে তেল–গ্যাস ও অন্যান্য খনিজসম্পদ আহরণ ও প্রয়োজনীয় গবষেণা জাহাজ ক্রয়ের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে ফ্রেঞ্জ ডেভেলপমেন্ট এজেন্সি (এফডিএ) এবং বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট সম্ভাব্যতা যাচাই করছে।

কমিটির সভাপতি আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে কমিটির সদস্য ইকবালুর রহিম, শফিকুল আজম খাঁন, মোজাফ্ফর হোসেন, শিরীন আহমেদ ও সেলিমা আহমাদ বৈঠকে অংশ নেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম