অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৩

এ কে এম শহীদুল হক

বিভিন্ন ঘটনায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক। অভিযুক্ত এসব পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রাজধানীর শাহবাগের ঢাকা ক্লাবে পুলিশের সাবেক ডিআইজি শফিক উল্লাহর ‘এক পুলিশের ডায়েরি’ গ্রন্থের প্রকাশনা উৎসব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘বিভিন্ন ঘটনায় যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদন্তে সেসব অভিযোগ প্রমাণিতও হয়েছে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ওইসব পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডই একমাত্র হত্যাকাণ্ড যার কোনও ক্লু এখনও পুলিশ খুঁজে পায়নি। এ ঘটনায় জড়িত একজন আসামিও যদি ধরা পড়ে তবে পুরো ঘটনার রহস্য বের করা সম্ভব হবে।’

‘এক পুলিশের ডায়েরি’ গ্রন্থের ব্যাপারে আইজিপি বলেন, ‘এটি কোনও ব্যক্তিগত ডায়েরি নয়, এটি ইতিহাস ও ঐতিহ্যের ডায়েরি। এখানে বঙ্গবন্ধু হত্যার পর সামরিক শাসকদের কথা রয়েছে। রয়েছে দেশের আর্থ-সামাজিক রাজনীতির প্রসঙ্গও।’ বইটি পড়লে পুলিশসহ সবাই উপকৃত হবেন বলে তিনি আশা করছেন।

/জেইউ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম